মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিসিবির ব্যর্থতা প্রশ্নে হাইকোর্টের রুল

আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭

ছবি: সংগৃহীত

দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় যৌন হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতেও বলা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো কোনো প্রতিবেদন জমা হয়নি।

বিসিবির পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে সাবরিনা সুলতানা হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতেই আদালত রুল জারি ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা প্রদান করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top