মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৬

সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন শহীদ খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় সুষ্ঠু তদন্তের স্বার্থে এ নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে আলোচনা সভায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top