মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নিঃসন্তান গৃহবধূকে ধর্ষণের দায়ে কবিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৮

সংগৃহীত

মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে ধর্ষণের দায়ে মুজা শেখ ওরফে মুজা কবিরাজকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক আলী মাসুদ শেখ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মুজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩ মার্চ চুয়াডাঙ্গা জেলার দর্শনার চিতল গ্রামের দম্পতি সন্তান লাভের আশায় কবিরাজ মুজা শেখের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় কবিরাজ স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর দম্পতি মেহেরপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়।

রায় ঘোষণার সময় আসামিপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিয়াজান আলী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top