কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৫
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।
নিহত বিদ্যুৎ আলী ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে কুষ্টিয়া কারাগারে আসেন।
কুষ্টিয়া জেলা জেল সুপার শরিফুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে বিদ্যুৎ আলী আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।