রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আইন-আদালত ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে একটি ফুলকোর্ট সভা আহ্বান করেছেন। সভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান এ বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছেন।

সূত্র জানায়, সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিচার বিভাগের প্রশাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব নীতি-নির্ধারণী ফোরাম, যেখানে বিচার বিভাগ পরিচালনা ও প্রশাসনিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top