রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

খুলনা-৫: জামায়াতে ইসলামের প্রার্থী ভোট পুনর্গণনার আবেদন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে ডুমুরিয়া উপজেলার ভোট পুনর্গণনা ও বাতিল ভোট পুনঃপরীক্ষার আবেদন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তার নির্বাচনী এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, ডুমুরিয়া উপজেলার প্রিসাইডিং অফিসাররা সঠিকভাবে বৈধ ব্যালট গণনা করেননি ও কিছু বৈধ ব্যালট বাতিল বলে গণনা বহির্ভূত রাখায় জামায়াতের প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
আবেদনকারীর দাবি, বৈধ ব্যালট পুনর্গণনা এবং বাতিল ভোট পুনঃপরীক্ষা করা হলে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

মিয়া গোলাম কুদ্দুস জানান, অফিস বন্ধ থাকায় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তার প্রতিনিধির কাছে আবেদন জমা দেওয়া হয়েছে এবং সিলমোহর দিয়ে আবেদনটি গ্রহণ করা হয়েছে।

তবে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, “আমার হাতে বিষয়টি নেই। এটি গেজেট হয়েছে। ইলেকশন ট্রাইবুনাল করতে চাইলে আবেদনকারীরকে সেখানে যেতে হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top