রাজধানীতে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুইজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
সোমবার রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশপ্রধান বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে এবং দ্রুতই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজদের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
পুলিশপ্রধান জানান, দেশের প্রতিটি থানাকে অভিযোগমুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।