রাষ্ট্রপতির সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ, উপহার দিলেন নিজের লেখা বই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় আযমী তার নিজের লেখা ‘বিভীষিকাময় আয়নাঘর’ এবং তার বাবা গোলাম আযমের লেখা আত্মজীবনী ‘জীবনে যা দেখলাম’ (৯ খণ্ড) রাষ্ট্রপতিকে উপহার হিসেবে প্রদান করেন।
এ বিষয়টি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন আবদুল্লাহিল আমান আযমী। তিনি লিখেছেন, “রাষ্ট্রপতি খুব আগ্রহ সহকারে উপহার নিলেন এবং উল্টেপাল্টে দেখলেন। উনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উল্লেখ্য, এ সাক্ষাৎ ও উপহার প্রদানের মাধ্যমে দুই প্রজন্মের লেখা সাহিত্য ও স্মৃতিকথাকে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।