বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

দেড় বছরেও প্রকাশ হয়নি উপদেষ্টাদের সম্পদের তথ্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৯

সংগৃহীত

ক্ষমতা গ্রহণের পর দেশের জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দেওয়া প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও কোনো উপদেষ্টার সম্পদের বিবরণ এখনও প্রকাশ হয়নি।

দূর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) এই ব্যর্থতাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, “যারা জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তাদের কাছ থেকে এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড প্রত্যাশিত ছিল না।”

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “এই ব্যর্থতা ভবিষ্যতের সরকারের জন্য একটি খারাপ উদাহরণ তৈরি করছে। আগামী মন্ত্রি-আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার জন্য এটি এক ধরনের নিদর্শন তৈরি করছে।” 

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, সম্ভবত উপদেষ্টারা ব্যক্তিগতভাবে বড় অঙ্কের অর্থবিত্তের মালিক। তিনি বলেন, “তাদের মধ্যে ভয় বা নিরাপত্তাহীনতার কারণে সম্পদের তথ্য প্রকাশ হয়নি।”

উল্লেখ্য, গত ১৭ মাসে উপদেষ্টা পরিষদের তিনজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং একজন মারা গেছেন। এর মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় নির্বাচনীয় হলফনামায় নিজের সম্পদের তথ্য প্রকাশ করেছেন। বাকিদের সম্পদের তথ্য এখনও আড়ালেই রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top