জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৮
বাংলা একাডেমি আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় অমর একুশে বইমেলা ২০২৬ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বইমেলার সদস্য সচিব ড. মো. সেলিম রেজা মেলার সার্বিক বিষয়ে ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সংবাদ সম্মেলনটি বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের চতুর্থ তলায়) অনুষ্ঠিত হবে, যেখানে প্রকাশক ও পাঠকদের জন্য আসন্ন বইমেলার প্রস্তুতি এবং সম্ভাব্য সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে অনেক প্রকাশক ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের দাবি জানিয়েছে, যা মেলার প্রস্তুতি এবং নির্দিষ্ট তারিখ সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি করেছে। বাংলা একাডেমি ইতিমধ্যেই মেলার প্রস্তুতি শুরু করেছে এবং সংবাদ সম্মেলনে মেলার সম্পূর্ণ পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।