পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করতে পারবে বলে জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।