পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদায় জানালেন মো. তৌহিদ হোসেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৪
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম-সহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বিদায় জানান।
বিদায়ের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে। ভালোমন্দ মিলিয়ে দেড় বছর কেটে গেল।”
পরে মন্ত্রণালয় প্রাঙ্গণে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সাবেক এ পররাষ্ট্র উপদেষ্টা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।