অদম্য নারীর স্বীকৃতি খালেদা জিয়াকে, পুরস্কার নিলেন নাতনি জাইমা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৭:০৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রতিবছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদান ও সংগ্রামী মনোভাবের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

এ বছর সম্মাননা পাওয়া নারীরা হলেন

১. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে নুরুন নাহার আক্তার
২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে মোছা. ববিতা খাতুন
৩. সফল জননী নারী বিভাগে নুরবানু কবীর
৪. নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী বিভাগে মোছা. শমলা বেগম
৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী বিভাগে মোছা. আফরোজা ইয়াসমিন

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নারীর সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্প সমাজের সামনে তুলে ধরতেও এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top