সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

পুলিশের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:৩৩

ছবি: সংগৃহীত

নৌপুলিশ প্রধানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নৌপুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ অতিরিক্ত মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

জানা গেছে, আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান পুলিশ অধিদপ্তর ঢাকায় এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে ২০২৪ সালের অক্টোবর থেকে নৌপুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুসুম দেওয়ান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top