এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:০৯

সংগৃহীত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১,২৩৫ টাকা করার প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটির দাবি, বেসরকারি এলপি গ্যাসের তুলনায় সরকারিভাবে নির্ধারিত মূল্যে ক্রসফিলিং বা বাজারে অবৈধ ব্যবহার প্রতিরোধ করা যাবে এবং খরচের বাস্তব প্রতিফলন নিশ্চিত হবে।

বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া জানান, প্রস্তাবটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মূল্য নির্ধারণ কমিটির পরামর্শের ভিত্তিতে করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে এবং অনুমোদনের পরই নতুন দাম কার্যকর হবে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি একই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখনও ক্রসফিলিং প্রতিরোধ, স্থানীয় পরিবহন ব্যয়, অপারেশন খরচ এবং অন্যান্য চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাবটি নাকচ করে দেয় এবং আগের দামই বহাল থাকে।

বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড বলেছে, বাজারে যথাযথ মূল্য নির্ধারণ এবং খরচের সামঞ্জস্য বজায় রাখার জন্য এই দাম বৃদ্ধি অত্যন্ত জরুরি। নতুন প্রস্তাব অনুমোদিত হলে ভোক্তাদের জন্য এটি কার্যকর হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top