গণঅভ্যুত্থান বা জুলাই আন্দোলন কোনো ব্যক্তির একক সম্পদ নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, এই আন্দোলন ছিল জনগণের সম্মিলিত অধিকার ও অংশগ্রহণের ফল। পুলিশও এ আন্দোলনের সময় রাজপথে ছিল এবং ভূমিকা রেখেছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, জুলাই আন্দোলনকে ঘিরে নানা বিষয় নিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আন্দোলনের প্রকৃতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অপরাধ ও অভিযান) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস ও সম্পদ অধিগ্রহণ) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (উন্নয়ন) সরদার নূরুল আমিন উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।