ইরান–ইসরায়েলের চলমান সংঘাতে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:২০

সংগৃহীত

ইরান–ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top