শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:১৬
নেপালে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুই হাজার ছাব্বিশ সালের পাঁচ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশটির জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এ নির্বাচন নেপালের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিমত্তারও প্রতিফলন ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ভবিষ্যতেও নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।