স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪৪
ডাক্তার ও অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর ইউরোলজি বিভাগের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে এই পদে ছিলেন অধ্যাপক আবু জাফর। জুলাই মাসের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে নিযুক্ত করেছিল। গত মাসে তার মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতাসীন বিএনপি সরকার নতুন করে মেয়াদ বাড়ায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।