সংবিধান মেনে সরকার পরিচালনা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে:স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪৫
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান মেনে সরকার গঠনসহ সকল কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। মঙ্গলবার (১০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন।
‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জামায়াত বলছে আলাদা শপথ নিতে হবে। এসব কথা তারা গায়ের জোরে বলছে। আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি এবং সংবিধান মেনেই সামনে এগিয়ে যাব।”
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদের প্রতি সরকার শতভাগ অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়ন করা হবে। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “যারা সমালোচনা করছে, তারা কয়েক দিন আগেও নির্বাচনের পর সুবিধা বোঝে নোক্তা লাগিয়ে স্বাক্ষর করেছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।