মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দিবে না ইরান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৪৭

সংগৃহীত

বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ঝুঁকির মুখে পড়েছে। চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বাংলাদেশের অনুরোধে ইরান আশ্বাস দিয়েছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজে কোনো বাধা দেওয়া হবে না। এছাড়া, বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগে বিষয়টি জানানো হবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে, যা দেশের জ্বালানি সরবরাহের উদ্বেগ কিছুটা কমিয়েছে।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী-এর সঙ্গে বৈঠক করেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীন ও ভারত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রয়োজন হলে বিভিন্ন দেশের সহযোগিতা নেওয়ার জন্য সরকার যোগাযোগ রাখছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে এবং প্রয়োজন হলে চীন সহায়তা দিতে প্রস্তুত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top