ভিক্ষুকদের ইফতারের আবদার, গুলশানের দামী রেস্টুরেন্টে আয়োজন করলেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:৪৫
ঢাকা-১৭ আসনের কয়েকজন অসহায় মানুষ প্রধানমন্ত্রীর গাড়ির পাশে এসে ইফতার করার ইচ্ছা প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা যায়, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ির কাছে কয়েকজন ভিক্ষুক এসে ইফতার করার ইচ্ছার কথা জানান। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর গত ০৮ মার্চ ২০২৬ তারিখে ঢাকা-১৭ আসনের ভিক্ষুক, পথশিশু এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের জন্য পরিবারসহ গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেওয়া অনেকেই প্রথমবারের মতো এমন পরিবেশে ইফতার করার সুযোগ পেয়েছেন বলে জানান।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অতিরিক্ত সচিব আব্দুর রহমান সানির তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সম্পন্ন হয়। আয়োজনে অসহায় মানুষেরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার জন্য দোয়া করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।