বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:১৮

ছবি: সংগৃহীত

সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি থেকে একচুলও সরে আসার সুযোগ নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলে উল্লেখ করে তিনি সবার প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। মহান আল্লাহর দরবারে এজন্য শুকরিয়া আদায় করছি। ব্যক্তিগতভাবেও আজকের দিনটি তার জন্য আবেগঘন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এবং বর্তমান সরকারের জন্য এটি একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন আজ শুরু হলো।

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top