বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:০১

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন- এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের সব বিষয় এতে অন্তর্ভুক্ত করা হবে। আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পরে তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top