বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জাতীয় জুলাই সনদের বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ২০:২০

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশের রাজনৈতিক সংস্কৃতি উন্নয়ন ও সামাজিক পরিবেশ ইতিবাচক করতে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার (১১ মার্চ) নাগরিক প্ল্যাটফর্ম ‘রিফর্ম ওয়াচ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সময় লাগবে। সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা নেতিবাচক ধারা দূর করে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কোনো নেতার বক্তব্যকে কেন্দ্র করে যেন কেউ আহত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, যুদ্ধের সময় নানা বাস্তবতায় অনেক ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে, তবে তার প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার অবশ্যই থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাতীয় জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে এবং এতে কোনো জবরদস্তি নেই। নির্বাচনে যে দল জনগণের ম্যান্ডেট পাবে, তারাই তাদের ইশতেহার অনুযায়ী এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top