বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৫:২৪

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে উপস্থিত থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি যত আসনে নির্বাচন করেছেন, প্রতিটি আসনেই বিজয়ী হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের হৃদয়ে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন অপরাজিতা নেত্রী। বাংলাদেশের রাজনীতিতে তার মতো দৃষ্টান্ত আর নেই। উপমহাদেশে এমন নজির আছে কি না তাও তার জানা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতবার যত আসনে খালেদা জিয়া নির্বাচন করেছেন, প্রতিবারই তিনি বিজয়ী হয়েছেন। তিনি একজন আপসহীন দেশনেত্রী হিসেবে মানুষের কাছে পরিচিত।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top