বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মিতু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৫:৩৪

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।

বার্তায় ডা. মাহমুদা মিতু লিখেছেন, আজ প্রথম অধিবেশন। মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু অসুস্থতার খবর শুনেই খারাপ লাগছে। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top