ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মিয়া গোলাম পরওয়ার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৫:০৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন–এর নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর।
এর আগে অন্তত ৩০ জনের বেশি প্রার্থী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।
শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগের বিষয়ে শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।