শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ভোটের কালি মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু:প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৬

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য সম্মানী, অর্থ সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে চার কোটি পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হবে। ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচিও শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, আজ থেকে ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা কর্মসূচির পাইলট প্রজেক্টও চালু হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলা সরকারের মূল লক্ষ্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top