শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মেহজাবীন চৌধুরীর নতুন সিরিজ ‘ক্যাকটাস’ আসছে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:০৩

সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে হাজির হচ্ছেন নতুন সিরিজ ‘ক্যাকটাস’-এ। সিরিজে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

শিহাব শাহীন নির্মিত স্পাই-থ্রিলার এই সিরিজটি ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে চরকিতে দেখা যাবে। গল্প ও চিত্রনাট্য রচনায় রয়েছেন শিহাব শাহীন, আল-আমীন, হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির।

‘ক্যাকটাস’-এর কাহিনি আবর্তিত হয়েছে মানসিভ নামের এক হ্যাকারকে কেন্দ্র করে। ট্রেলারে দেখা যায়, মানসিভ (প্রীতম হাসান) জেলে থাকলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় আবারও হ্যাকিংয়ে নামতে বাধ্য হন। প্রীতম বলেন, “মানসিভের চরিত্রটির জার্নি দর্শকরা শেষ পর্যন্ত কিভাবে এগোয়, সেটা দেখার জন্য খুব আগ্রহী হবেন।”

অন্যদিকে মেহজাবীন চৌধুরী অনুরা চরিত্রে একেবারে নতুন অবতারে দেখা যাবে—শক্তিশালী, আত্মবিশ্বাসী ও অ্যাকশন-পূর্ণ লুকে। অভিনেত্রী জানান, “এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং, এর আগে আমি এমন লেভেলের অ্যাকশন করিনি।”

নির্মাতা বলেন, “‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে।”

মেহজাবীন ও প্রীতমের সঙ্গে সিরিজে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top