শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সংসারের জন্য অভিনয়ও ছাড়তে পারেন পূজা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:০২

সংগৃহীত

শিশুশিল্পী থেকে বড় পর্দার তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি এবার ক্যারিয়ারের আট বছর পূর্ণ করলেন। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা চলছে।

সম্প্রতি অভিনেত্রী রুম্মান রশীদ খানের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে জীবনের নানা বিষয় খোলাখুলিভাবে জানিয়েছেন পূজা। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে সংসারের জন্য তিনি অভিনয় ছেড়ে দিতে দ্বিধা করবেন না।

পডকাস্টে তিনি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের বিষয়েও মুখ খোলেন। বিভিন্ন সময়ে আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তার নাম জড়িয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এছাড়া নতুন সম্পর্কের কথাও তিনি অঙ্গভঙ্গিতে ইঙ্গিত দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পূজা বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না আমার নামের সাথে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয়, সংসার আর অভিনয় একসাথে চালিয়ে যাব। কিন্তু যদি কোনো একটা উনিশ-বিশ হয়, আমি সংসার বেছে নেব।”

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সর্বোচ্চ। তিনি আরও যোগ করেন, “সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top