শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজার এক্সপ্রেসে তদারকি করলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৫:০৫

সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় নির্দেশে ১৯ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনে সরেজমিনে তদারকি করেছেন রেলপথ ও সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি।

তিনি ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সরাসরি পর্যবেক্ষণ করেন যে, যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন হচ্ছে কিনা। পথিমধ্যে সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ঈদের ছুটিতে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জনসাধারণের কষ্ট লাঘবে নিজের দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছেন। “সবার আগে জনগণ”—এই অঙ্গীকারই তার কাজের মূল প্রেরণা হিসেবে প্রতিফলিত হয়েছে।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top