শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন: দা‌বি মা‌লিক-শ্রমিক সংগঠনের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৫:০৬

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শুক্রবার (২০ মার্চ) সকালে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির উত্থাপিত অভিযোগের প্রমাণ উপস্থাপনের দাবি জানানো হয়।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, এবারের ঈদে বাসযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রতিকার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি কাউন্টার মালিকের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও অবৈধ ভাড়া আদায়ের ঘটনা ঘটেনি বলে দাবি করেন সাইফুল আলম।

তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন স্থানে টার্মিনালের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা কাউন্টার থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এসব অবৈধ কাউন্টার উচ্ছেদ না করা গেলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top