শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে, দ্রুত যুদ্ধ শেষের আশা নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৬:৩০

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ইরানে শিগগির কোনো গণঅভ্যুত্থান ঘটবে কি না তা এ মুহূর্তে তা বলা কঠিন। তার মতে, এমন পরিস্থিতি পুরোপুরি দেশটির অভ্যন্তরীণ অবস্থার ওপর নির্ভরশীল।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী দিনরাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। তার দাবি, এসব অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই এই সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে ইরানও বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। সূত্র: শাফাক নিউজ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top