শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

ময়মনসিংহে চতুর্মুখী সংঘর্ষে এক নারী নিহত, আহত একাধিক

ময়মনসিংহ প্রতিনিধি | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৫:৩৮

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে একটি কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

ভালুকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top