জ্ঞানকে কখনো বোমা মারার মাধ্যমে স্তব্ধ করা সম্ভব নয়, বিশ্ববিদ্যালয় হামলা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:০৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করেছেন। সোমবার নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে তিনি বলেন, এই আক্রমণগুলো মূলত আগ্রাসীদের হতাশার প্রতিফলন এবং ইরানের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
আরাঘচি অভিযোগ করেছেন, ইরানের মেধা ও শিক্ষাব্যবস্থা ধ্বংস করার জন্য এই হামলা একটি সুপরিকল্পিত ছকের অংশ। তিনি মনে করিয়ে দিয়েছেন, জ্ঞানকে কখনো বোমা মারার মাধ্যমে স্তব্ধ করা সম্ভব নয়। তিনি জানিয়েছেন, এই হামলা ইরানি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা আরও বাড়াবে।
গত এক মাসে ইরানের স্কুল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। তেহরান বারবার হুঁশিয়ারি দিয়েছে, বেসামরিক স্থাপনায় হামলার প্রতিটি ঘটনার কঠোর প্রতিশোধ হবে।
ইরান সরকার বর্তমানে শিক্ষা ও গবেষণা কেন্দ্রগুলোর সুরক্ষা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।