সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

পা পিছলে পড়ে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:০২

সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে পা পিছলে পড়ে কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার পান। তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স) এই তথ্য নিশ্চিত করেছেন।

চোট সত্ত্বেও ইসহাক দার সারাদিন গুরুত্বপূর্ণ সব দাপ্তরিক সভায় অংশগ্রহণ করেছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন ব্যথানাশক ওষুধ ও সতর্কতা অবলম্বন করতে।

উল্লেখ্য, এই সময়ে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উত্তেজনা প্রশমনের জন্য একটি গুরুত্বপূর্ণ চারদেশীয় বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠকে সব দেশই যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

ইসহাক দারের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্ববোধ পাকিস্তানের কূটনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ চিকিৎসার মাধ্যমে তিনি শীঘ্রই পুরোপুরি সুস্থ হবেন।

সূত্র: দ্য ডন

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top