কৃষক কার্ডে মিলবে ১০ সুবিধা, বদলে যাবে কৃষকের জীবন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ২০:২০
কৃষকদের জন্য চালু হওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে মিলবে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা। এই কার্ডের আওতায় কৃষকেরা সরাসরি বিভিন্ন সরকারি সহায়তা ও সেবা গ্রহণ করতে পারবেন, যা কৃষি খাতকে আরও গতিশীল ও আধুনিক করতে সহায়ক হবে।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা যেসব ১০টি সুবিধা পাবেন—
১. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি
২. ন্যায্যমূল্যে সেচ সুবিধা
৩. সহজ শর্তে কৃষিঋণ
৪. স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি
৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা
৬. মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য
৭. কৃষি বিষয়ক প্রশিক্ষণ
৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ
৯. কৃষি বিমা সুবিধা
১০. ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আয় বাড়বে এবং তারা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবেন। পাশাপাশি কৃষি খাতেও আসবে ইতিবাচক পরিবর্তন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।