শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৫:০৮

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আবারও শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে যা যা করা দরকার, সরকার সেইসব পদক্ষেপ নেবে।

শুক্রবার রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। যদি দেখা যায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে উপবৃত্তি বৃদ্ধি জরুরি, তাহলে তা বাড়ানো হবে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে উৎসাহ জোগাতে কোনো কার্যক্রম বন্ধ করতে চায় না সরকার।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে। আগে এই পরীক্ষা অনুষ্ঠিত না হলেও এবার তা বাতিল করা হয়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top