বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী আমলে হামের টিকা আমদানি হয়নি: সংসদে প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৬:৩৯

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও দুঃখজনকভাবে ওই সময়ে শিশুদের হামের টিকা আমদানির উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে UNICEF গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সংস্থাটি দ্রুত হামের ভ্যাকসিন সরবরাহ করায় সরকার তা হাতে পেয়েছে। এর মাধ্যমে প্রায় দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

টেস্ট কিট সংকটের বিষয়েও সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে কিটের কিছু ঘাটতি রয়েছে, তবে তা নিরসনে সরকার কাজ করছে। ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কিট ঢাকার বিমানবন্দর কাস্টমসে রয়েছে, যেগুলো দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত সরবরাহ নিশ্চিত হলে টিকাদান ও পরীক্ষার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top