১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্মরণে সংসদে আবেগঘন মোনাজাত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৩১
আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রাম ও কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চল ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। সেই দুর্যোগে প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং প্রায় এক কোটি মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
এ দিনের স্মৃতি এখনও উপকূলবাসীর মনে গভীর ক্ষত হয়ে আছে। ঘূর্ণিঝড়ের আতঙ্কের অভিজ্ঞতা থেকে অনেকেই আজও অরক্ষিত উপকূলীয় অঞ্চলে ঝড়ের খবর শুনলে নির্ঘুম রাত কাটান।
এই দিনটি স্মরণে বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবে ধর্মমন্ত্রী ড. আ ফ ম খালিদ হোসেন সংসদে দোয়া পরিচালনা করেন।
দোয়ার সময় তিনি ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণ, পাশাপাশি বৈশ্বিক শান্তির জন্য প্রার্থনা করেন। এ সময় ধর্মমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।