বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

‘ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে, সহকারী হত্যার বিষয়ে শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১১:৩৭

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠান্ডা মাথার খুন’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তিনি এটিকে পূর্বপরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, হামলাকারীরা পরিকল্পনা করেই চন্দ্রনাথ রথের ওপর আঘাত হানে। এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যমগ্রামের ডোলতলা এলাকায় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাতপরিচয় হামলাকারী রথের গাড়ি থামিয়ে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সম্পূর্ণ তদন্তের দাবি করেন।

তিনি আরও বলেন, হামলার আগে এলাকায় হামলাকারীরা নজরদারি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি সরাসরি কোনো সংগঠনকে দায়ী করেননি এবং বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

এছাড়া তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটের পর থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। তিনি বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বকে ইতোমধ্যে অবহিত করেছেন বলেও জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top