রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

এবারের ভোট কেউ বন্ধ করতে পারবে না:মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১০

সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কোরআন শিক্ষার নামে কেউ ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এটা মিথ্যা। আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া সম্ভব।” তিনি বলেন, কিছু লোক নির্বাচনের ফলাফল বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু এবারের ভোট কেউ বন্ধ করতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে ফখরুল এ মন্তব্য করেন।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top