মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ বন্ধ করলো মেটা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০২
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেজটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এর ফলস্বরূপ মেটা কর্তৃপক্ষ পেজটি সরিয়ে নিয়েছে। তবে এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
এনামুল হক বলেন, "মানুষের ভালোবাসা ও সমর্থনকে ঈর্ষান্বিত হয়ে এই ন্যাক্কারজনক কাজটি করা হয়েছে। তবে ফেসবুক থেকে পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে সরানো যাবে না।" তিনি আরও জানান, পেজ পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যেই মেটার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করা হচ্ছে।
তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।"
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।