মামুনুল হক নির্বাচিত হলে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (দুপুরে) রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এ ঘোষণা দেন তিনি।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। “আমাদের শাসনামলে দেশে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না,” বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।