ইতিবাচক ধারার রাজনীতির বার্তা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার পরিবর্তন আনতে বৈঠকে বসছেন রাজনৈতিক শীর্ষ নেতারা। এ লক্ষ্যে তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, রাত ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, “বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান সন্ধ্যায় জামায়াতের আমিরের বাসায় এবং পরে এনসিপির আহ্বায়কের বাসায় যাবেন।”
উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান, ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির এবং নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।