ভারতে ধরা পড়া হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরানোর দাবি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১১:১৬
ভারতে গ্রেপ্তার হওয়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার সহযোগীকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
রোববার (৮ মার্চ) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন, খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে তিনি জানান, বর্তমানে তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদিসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন তিনি।
এ সময় তিনি আল্লাহর কাছে দেশের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তি কামনা করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।