সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে মাঠে নামবে জামায়াত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৭
১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামী রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না দিলে বিএনপি সরকার ক্ষমা পাবে না।
শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। আযাদ বলেন, অধিবেশন না ডাকার ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা ও অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। এছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে নতুন করে নির্বাচনী প্রক্রিয়া ইঞ্জিনিয়ার করার চেষ্টা করা হচ্ছে।
আযাদ বলেন, জনগণ আশা করেছিল সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে, কিন্তু ভোটাধিকারের প্রতিফলন হয়নি এবং জনআকাঙ্ক্ষার নির্বাচন আয়োজন করা হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।