শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জামায়াত আমির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০০:৫৭

সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা–এ চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top