এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৫
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এনসিপির ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হবে।
এতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক, সদস্যসচিব এবং মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিতে পারেন ‘আপ বাংলাদেশ’-এর একাধিক শীর্ষ নেতা। এর মধ্যে রয়েছেন সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরা।
সূত্র আরও জানায়, কয়েক দফা বৈঠক ও দীর্ঘ আলোচনার পর এই নেতারা এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া আপ বাংলাদেশের আরও ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী, যেমন মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান ও মোশারেফ হোসেন—একই সঙ্গে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
পরবর্তীতে তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণের মাধ্যমে আপ বাংলাদেশের আরও নেতাকর্মীদের এনসিপির সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।